উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/১০/২০২৫ ১১:৪৪ এএম

কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের ‘লাঠির’ আঘাতে এক দিনমজুর নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

নিহত মোহাম্মদ আলম ওরফে বইল্লাবরো আলম (৫০) একই এলাকার মোহসেন আলীর ছেলে। তিনি পেশায় কৃষিকাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন।

স্থানীয়দের বরাতে জিয়াউল হক বলেন, ‘বুধবার রাত সাড়ে ৯টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার ধানক্ষেতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত মৃতদেহটি উদ্ধার করে।’

নিহতের মাথার আঘাতের ধরণ দেখে পুলিশের ধারণা, অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় লাঠি জাতীয় কিছুর আঘাতে মোহাম্মদ আলমের মৃত্যু হয়ে থাকতে পারে। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, কারা, কি কারণে খুনের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ তথ্য সংগ্রহ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠাতে পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানান জিয়াউল হক।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...