ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১০/২০২৪ ১০:২৪ পিএম
Single Page Top

উখিয়া কোটবাজার ভালুকিয়া সড়কে দ্রুতগামী ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ গেল নুরুল হক (২৫) নামক এক যুবকের। এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী রাব্বি গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর (রোববার) সন্ধ্যা ৭টার দিকে রুমখাঁ বড়বিল গ্রামের মৃত সোলতান আহমদের পুত্র ইঞ্জিন মিস্ত্রি নুরুল হক বাড়ি হতে কোটবাজার আসার পথে বায়েজিদ অটো রাইসমিল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে দুই চালক গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা উভয়কে উদ্ধার করে কোটবাজার অরিজিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হক মিস্ত্রিকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

পাঠকের মতামত

Single Page Bottom

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer