উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ৮:১৮ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের জন্য বরাদ্দকৃত ত্রাণসামগ্রী অবৈধভাবে মজুদ ও পাচারের অভিযোগে চার ব্যক্তিকে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ মে ২০২৫) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বালুখালী ও কুতুপালং এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী এ জরিমানা করেন।

সূত্র জানায়, রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থা (WFP)-এর সরবরাহকৃত চাল, ডাল, তেল, চিনি, সাবানসহ বিভিন্ন পণ্য স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের গুদামে মজুদ করে রাখে, যা বিক্রয়যোগ্য নয়।

এসব পণ্য সীমান্ত পেরিয়ে মিয়ানমারে পাচারেরও পরিকল্পনা ছিল বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

জরিমানাপ্রাপ্ত উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালি ছড়ার মফিদুল আলম (৩৫) এর গুদাম থেকে জব্দ করা হয় চিনি ১৬১ বস্তা, চাল ৩৪ বস্তা, ডাল ১৪ বস্তা ও তেল ১৮০ লিটার। রাজাপালং ইউনিয়নের কুতুপালং দক্ষিণ পাড়ার আলী হোসেন এর গুদাম থেকে পাওয়া যায় চাল ৮৩ বস্তা, চিনি ৫১ বস্তা, ডাল ৪ বস্তা, তেল ৩২৭ লিটার, সাবান ২৮৮ পিস ও পুষ্টি খাদ্য ৬ বস্তা।

পালংখালী ইউনিয়নের বালুখালী ইউনুছ আলী, গুদাম থেকে চাল ১৪২ বস্তা, চিনি ৬২ বস্তা ও তেল ৮০০ লিটার।

রাজাপালং ইউনিয়নের দরগাহবিল ইসমাইল হোসেনের গুদাম থেকে পাওয়া যায় চিনি ১৮ বস্তা (৫০ কেজি করে), চাল ৮০ বস্তা, তেল ৫০০ লিটার, লাক্স সাবান ১০০ পিস এবং হলুদ ৪ বস্তা।

অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারা অনুযায়ী চারজনকে প্রত্যেককে এক লক্ষ টাকা করে মোট চার লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী জানান, উদ্ধার ত্রাণসামগ্রী শুধুমাত্র রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য বরাদ্দকৃত।

অবৈধভাবে এ পণ্যসামগ্রী মজুদ ও পাচারকারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...