হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০১/০১/২০২৬ ৬:৫৪ পিএম

উখিয়ায় জেঁকে বসেছে তীব্র শীত। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরাও শীতের দাপটে কাঁপছে। ভোর ও রাতের শীতে অসহায় মানুষের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। শীতার্ত মানুষের কষ্টের যেন শেষ নেই।
বিশেষ করে খোলা আকাশের নিচে থাকা ভবঘুরে মানুষগুলোর অবস্থা সবচেয়ে করুণ। রাতে গরম কম্বল মুড়িয়ে স্বচ্ছলরা ঘুমালেও দরিদ্র মানুষের সেই সুযোগ নেই। অনেকেই শীত নিবারণের মতো একটি কম্বল বা উষ্ণ পোশাকের অভাবে রাত পার করছেন কষ্টে।
এ অবস্থায় এখন পর্যন্ত উখিয়ায় শীতবস্ত্র বিতরণে কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কিংবা প্রশাসনের পক্ষ থেকেও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু করার দৃশ্য দেখা যায়নি। ফলে শীতের তীব্রতা যত বাড়ছে, অসহায় মানুষের দুর্ভোগও তত প্রকট হচ্ছে।
এরই মধ্যে উখিয়ার ইদ্রিস নামের এক যুবক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অসহায় মানুষের জন্য একটি কম্বলের সহায়তা চেয়ে পোস্ট দিয়েছেন। তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে এবং এলাকায় শীতার্ত মানুষের বাস্তব চিত্র নতুন করে সামনে এনেছে।
শীতের তীব্রতার প্রভাব পড়েছে বাজারেও। উখিয়া, কোটবাজার, কুতুপালং ও বালুখালীসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্রের দোকানে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। কোটবাজার, কুতুপালং ও বালুখালী বাজারে ভ্রাম্যমাণ দোকানে একশ, দুইশ ও তিনশ টাকা দামের শীতের কাপড় বিক্রি করে হকাররা জমজমাট ব্যবসা করছেন।
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকায়ও শীতবস্ত্রের দোকানে রোহিঙ্গা নারী-পুরুষের উপস্থিতি চোখে পড়ার মতো। শীত মোকাবিলায় অনেকেই সীমিত সামর্থ্যের মধ্যেই উষ্ণ পোশাক কিনতে ভিড় করছেন এসব দোকানে।
স্থানীয়দের মতে, শীতের শুরুতেই পরিকল্পিতভাবে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি নেয়া জরুরি ছিল। তীব্র শীতের এই সময়ে দরিদ্র, ভবঘুরে ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দ্রুত উদ্যোগ প্রত্যাশা করছেন তারা

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...