উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৩/২০২৫ ৮:১৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় টয়লেট থেকে ইয়াসমিন নামে এক রোহিঙ্গা কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্টের জি-১৬ ব্লক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইয়াসমিন একই ব্লকের সলিমের মেয়ে৷

নিহতের বাবা বলেন, সকালে তুচ্ছ ঘটনা নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে ইয়াসমিন। এ নিয়ে রাগে ক্ষোভে টয়লেটে গিয়ে গলায় ফাঁস দেয় মেয়েটি। পরে তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷

উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেইন বলেন, লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer