উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ৬:১৮ পিএম

জ্বালানি তেলের অপচয় রোধ ও চোরাচালান প্রতিরোধে উখিয়া উপজেলায় বিশেষ টাস্কফোর্স গঠন করেছে প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নির্দেশনার আলোকে গত ১২ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এক সভার সিদ্ধান্ত অনুযায়ী এই টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্সটি উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও পাম্প পর্যায়ে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত তদারকি করবে।

গঠিত কমিটিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে গিয়ে তেলের সঠিক ব্যবহার নিশ্চিত করবেন এবং কোনো ধরনের অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবেন।

এছাড়া, টাস্কফোর্সকে নিয়মিত প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি খাতে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer