উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১১/০৬/২০২৬ ২:৪২ পিএম , আপডেট: ১১/০৬/২০২৬ ২:৪৮ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তারজিমারখোলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আমিন (৩৫) নামের এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ  বুধবার  সাড়ে ১০টা দিকে  জয়নাল আবেদীন প্রকাশ জয়নাল মেম্বারের মাছের ঘের খনন ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পানির পাম্পে কাজ করার সময় তিনি বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে মাল্টিপ্লাগে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তিনি পানিতে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে সকাল ১১টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোহাম্মদ আমিন দীর্ঘদিন ধরে ক্যাম্প-১৩ সংলগ্ন কাঁটাতারের বাহিরে ওই মাছের ঘেরে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

এ ঘটনায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...