উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ৪:৫৫ এএম

উখিয়ায় মোহাম্মদ আরাফাত নামক এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৫ মার্চ) সকালে উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া বৈশালী হ্যাচারী নামক একটি পরিত্যক্ত ভবনের পাশে তিনি মারা যান। নিহত যুবক একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত ইলিয়াসের পুত্র।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশের এস আই দুর্জয় বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে খবর পেয়ে বৈশাখী হ্যাচারীর পরিত্যক্ত ভবনের পাশে রক্তাক্ত মুমূর্ষ অবস্থায় আরফাতকে পড়ে থাকতে দেখা যায় । তাকে বন্ধুরা শরীরের আঘাত ও ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে তিনি মৌখিক ভাবে আত্মীয়স্বজনকে জানান। হাসপাতালে নিতে বিলম্ব করায় প্রচুর রক্তক্ষরণ হয়ে অবশেষে সে ঘটনাস্হলে মারা যায়।

হ্যাচারীর মালিক হুমায়ুন কবির , সকাল ৯ টায় হ্যাচারির নিরাপত্তা কর্মী তাকে বিষয়টি অভিহিত করেন বলে জানান। তবে খবর শুনে তিনি ঘটনাস্থলে আসার আগেই যুবকটি মারা যায়।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...