প্রকাশিত: ১৫/০৪/২০২০ ৯:৪০ পিএম

এম.কলিম উল্লাহ, উখিয়া::
উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া আমতলী ৪ নং ওয়ার্ডের জাফর আলমের ছেলে চট্টগ্রাম ফেরত যুবক সৈয়দ নুরের বাড়ি লকডাউন করা হয়েছে।

গত ১৩ এপ্রিল রাতে চট্টগ্রামে চাকরিরত যুবক সৈয়দ নুর পাশের বাসায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর ভয়ে রত্নাপালং ভালুকিয়া আমতলী নিজ বাড়িতে চলে আসে। এলাকায় এসে দোকানে আড্ডা, মাঠে ফুটবল খেলা সহ বহুদিন পরে আসার কারণে অনেকের সাথে কোলাকুলি করেছে বলে জানাজানি হয়।

এতে এলাকার সচেতন যুব সমাজ ও এলাকাবাসী ১৪ দিনের হোমকোয়ারেন্টাইন এর দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করলে রত্নাপালং ইউনিয়ন চেয়ারম্যান খাইরুল আলাম চৌধুরি তাৎক্ষণিক বাড়িটি লকডাউন করেন।

এ ব্যাপারে রত্নাপালং ইউনিয়ন এর চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন খবরটা আমি শুনে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নিয়ে লক-ডাউন করেছি। পাড়া-প্রতিবেশী কেউ উক্ত বিপদজনক বাড়িতে না যাওয়া ও ১৪ দিন পর্যন্ত ওই পরিবারকে কোয়ারেন্টাইন পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...