এম.এ রাহাত, উখিয়া
প্রকাশিত: ২০/০৫/২০২৫ ৯:১৩ এএম , আপডেট: ২০/০৫/২০২৫ ১:০৯ পিএম

উখিয়ায় ‘প্রত্যাশা সমিতি’ নামক একটি ভুয়া সংস্থার নামে প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামে গ্রামে ঘুরে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রটি।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রত্যাশা সমিতির লোকজন প্রতিশ্রুতি দিয়েছিলো যে, ১০ হাজার ৫শ টাকা জমা দিলে ১ লাখ টাকা ঋণ এবং ২০ হাজার ৫শ টাকা জমা দিলে ২ লাখ টাকা ঋণ দেওয়া হবে। এই আশ্বাসে প্রলুব্ধ হয়ে অনেকেই সমিতির হাতে টাকা তুলে দেন।

ভুক্তভোগীরা জানান, সোমবার(১২ মে) সকালে টাকা জমা নেওয়ার পর বিকেলে সালাউদ্দিন মেম্বারের বাড়িতে অফিসে যেতে বলা হয় তাদের। কিন্তু বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, অফিসে কেউ নেই, সমিতির কেউ উপস্থিত হয়নি। পরে বুঝা যায়, তারা টাকা নিয়ে পালিয়েছে।

ভুক্তভোগীদের দাবি, এ প্রতারণায় অন্তত কয়েকশ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন।

স্থানীয়দের অনেকে জানান, সমিতির কর্মকাণ্ড ঘিরে আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে তারা বিশ্বাস অর্জন করে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer