উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ৪:২৮ পিএম

উখিয়ার পালংখালী ইউনিয়নে চাঞ্চল্যকর গোলাগুলি ও হামলার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ (র‌্যাব-১৫)।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ পালংখালী এলাকায় একদল দুষ্কৃতকারী অতর্কিত হামলা, ভাঙচুর ও গোলাগুলির মাধ্যমে স্থানীয়দের গুরুতর জখম করে এবং এলাকায় ত্রাসের সৃষ্টি করে। এ ঘটনায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং জড়িতদের শনাক্তে তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পালংখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মামলার ১ নম্বর ও প্রধান আসামি ছৈয়দুল বশর ওরফে ছিয়ক (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল ছবুরের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১৫ জানায়, গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer