উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২২/০৫/২০২৬ ৬:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় ঐতিহ্যবাহী বলিখেলার আড়ালে চাঁদাবাজি ও জুয়ার আসর বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, খেলার নামে বাঁশের গেট বসিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, আয়োজনস্থলে প্রকাশ্যে জুয়া খেলা চলছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটছে। স্থানীয়দের পাশাপাশি বিপুল সংখ্যক রোহিঙ্গার উপস্থিতিও দেখা যাচ্ছে সেখানে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে জনমনে।

স্থানীয় সচেতন মহলের ভাষ্য, ঐতিহ্য ও সংস্কৃতির নামে যদি চাঁদাবাজি ও জুয়ার মতো কর্মকাণ্ড চলে, তাহলে সেটি আর সাংস্কৃতিক আয়োজন নয়— বরং অপরাধমূলক কর্মকাণ্ডে পরিণত হয়।

এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer