হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/১১/২০২২ ৫:২৫ পিএম , আপডেট: ২৪/১১/২০২২ ৫:৩৩ পিএম

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের জাফর ফল্লনপাড়ায় মোহাম্মদ শাকিল (২২) নামের এক যুবক আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নিজ বাড়িতে আত্নহত্যার ঘটনা ঘটে। নিহত যুবক শাকিলের মা রাজিয়া বেগম বলেন, ভোরে ঘুম থেকে ওঠে ফজরের নামাজের জন্য ছেলেকে ডাকতে গেলে দেখি সে রশিতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে ঝুলে আছে। আমি চিৎকার দিয়ে কান্না করতে থাকি। ততক্ষণে তার বাবা ও অন্যান্যরা জানতে পারে। এলাকাবাসিদের মধ্যে একজন ৯৯৯ ফোন করলে উখিয়া থানা পুলিশ সকালে বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে। স্থানীয় মেম্বার মাহমুদুল হক জানান, মোহাম্মদ কামালের ছেলে মোহাম্মদ শাকিল নিজে নিজে ফাঁসিতে ঝুলিয়ে আত্নহত্যা করে। কি কারণে আত্নহত্যা তা তিনি সঠিকভাবে বলতে পারেননি। স্থানীয় গিয়াস উদ্দিন জানান, গ্রামের সহজ সরল উঠতি বয়সি যুবক মোহাম্মদ শাকিলের অস্বাভাবিক মৃত্যু সবাইকে হতবাক করেছে। আমরা তার আত্নহত্যার খবর পেয়ে দেখতে এসেছি। প্রেম ঘটিত কোন কারণ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোন খবর আগেও শুনিনি। হয়ত মানসিক ভারসসাম্য হারিয়ে এমনটি করেছে। যা কারো কাম্য নয়। ছেলেকে হারিয়ে পিতা মোহাম্মদ কামাল ও মাতা রাজিয়া বেগমের কান্নায় সবার চোখ দিয়ে পানি এসে পড়ছে। তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোহাম্মদ শাকিলের সুরতহাল ও ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে ঘটনার প্রকৃত কারণ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...