ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/১০/২০২৫ ৫:৩৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর অনুমান ১২টা ৩০ মিনিটের দিকে উখিয়া থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ সড়কের রুলুপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি ট্রাক (ট্রাক্টর) তল্লাশি করে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই ট্রাকের চালক হাসিমুল হক (২৩) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাসিমুল হক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বলেন, মাদকের বিরুদ্ধে উখিয়া থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।

পুলিশ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer