ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৮/২০২৪ ৯:৫৭ এএম , আপডেট: ২৫/০৮/২০২৪ ১২:২৯ পিএম

উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাহ উদ্দিন সহ ১৭ জনের বিরুদ্ধে উখিয়া থানায় আরেকটি মামলা রুজু করা হয়েছে। এতে আরো ১৫/২০ জনকে অজ্ঞাত নামা আসামী করা হয়। যার মামলা নং ৩০। তারিখ ২৪/৮/২০২৪ ইংরেজি।

উক্ত মামলার বাদী উখিয়ার রাজাপালং গ্রামের মৃত সফর মুল্লুক এর ছেলে শাহ আলম।

আসামীরা হলেন, সালাহ উদ্দিন, মিজানুর রহমান, কামরুল ইসলাম টিটু, এনামুল কবির টিপু, তৌহিদুল আলম, মোহাম্মদ সুমন, রিয়াজুল হক সোহেল, নুরুল আবছার, গিয়াস উদ্দিন মাহামুদ, ওমর সাদেক, তারিকুর রহমান, জাহাঙ্গীর আলম, শাহীন, ফরিদ আলম,জহির উদ্দিন, নুরুল কবির ও মোহাম্মদ শামিম।

৫ আগষ্ট শেখ হাসিনার পতত্যাগের পরের দিন বিকাল পৌন ছয়টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাহ উদ্দিন মেম্বারের নেতৃত্বে একদল লোক উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন শাহ আলমের বসত বাড়ীতে হামলা চালিয়ে স্বর্নালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত সালাহ উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি জানতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...