সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১২:১৮ পিএম

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে বন বিভাগীয় টিমের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উখিয়া সদর বিটের আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রাজধানী টিভির সাংবাদিক পরিচয়ধারী নুর, মফিজ ও ক্যামেরাপার্সন রাসেলের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করা হলেও নুর ও মফিজ পালিয়ে যায়। বন বিভাগ জানায়, কথিত সাংবাদিকরা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে, জব্দ মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সরকারি মোটরসাইকেল ভাঙচুর করে হামলা চালায়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল মান্নান বলেন, সংরক্ষিত বনে স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ। সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, নুর সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজিতে জড়িত বলে অভিযোগ রয়েছে। সাংবাদিকতার পরিচয়পত্র কেনা এবং বিভ্রান্তিকর তথ্যে ফেসবুক পেজ পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। সচেতন মহল বলেছে, ভুয়া সাংবাদিকতা ও প্রতারণায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer