ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/০১/২০২৬ ১০:৩০ পিএম

উখিয়ায় জনস্বার্থ ও ভোক্তা অধিকার আইনে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জরিমান প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনানের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান,জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষার্থে কোর্ট বাজার এবং রুমখা বাজারের নুরুল আমিনের মালিকানাধীন ওমেরা গ্যাসের মায়ের দোয়া এন্টারপ্রাইজে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫, হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থেে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উখিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনার্থে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনানের নেতৃত্বে পরিচালিত মোবাইল টিম নির্বাচন আচরণবিরোধী ব্যানার পরিলক্ষিত হওয়ায় তা অপসারণ করে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।
ফারুক আহমদ
উখিয়া

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...