ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১১/২০২৪ ৮:০৫ এএম , আপডেট: ১৮/১১/২০২৪ ৮:১৪ এএম
রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩৫ অতিথি পাখি উদ্ধার, পরে অবমুক্ত

কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ২৮টি সাদা বক, ময়না ও পানকৌড়িসহ ৩৫টি পাখি উদ্ধার করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ ও থাইংখালী বনবিটের সদস্যরা। পরে তা উপজেলা প্রশাসনের সহযোগিতায় মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাজারে এই অভিযান চালায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ। বিকেল ৫টার দিকে পাখিগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে অবমুক্ত করা হয়।

উখিয়া উপজেলার থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ সাংবাদিকদের জানান, রোহিঙ্গা ক্যাম্পের কিছু দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে স্থানীয় পাহাড় ও জলাভূমিতে ফাঁদ বসিয়ে পাখি ধরে বাজারে বিক্রির খবর পান তারা। পরে রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী বাজার এলাকায় অভিযান করা হয়। অভিযানের খবর পেয়ে খাঁচা ভর্তি পাখি রেখে অপরাধীরা পালিয়ে যায়। সেখান থেকে বিভিন্ন জাতের ৩৫টি পাখি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার করা পাখিগুলো উখিয়া রেঞ্জের সহযোগিতায় বনকর্মীরা উপজেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন মুক্ত আকাশে পাখিগুলো অবমুক্ত করেন।

উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, শীত মৌসুমের শুরুতে অতিথি পাখিরা বাংলাদেশে আসতে শুরু করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীরা ফাঁদ বসিয়ে পাখি নিধন কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়ছেন।

তিনি জানান, অতিথি পাখি নিধন কাজে জড়িতদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান চালানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন সাংবাদিকদের বলেন, অতিথি পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যারা প্রাকৃতিক সম্পদ ও বন্যপ্রাণী নিধনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...
Single Page Footer