নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪/১০/২০২৫ ১১:২৩ এএম

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিম নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আশপাশ এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২ টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।

অভিযানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ নাসরিন জেবিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পরিচ্ছন্নতা শুধু একটা কাজ নয়, এটি আমাদের সকলের কর্তব্য। বিডি ক্লিনের মতো উদ্যোগগুলো সমাজে সচেতনতা বৃদ্ধি করছে।”

অভিযান চলাকালীন আউটডোর মনিটরিং করেন আউটডোর ইনচার্জ মোঃ সরওয়ার আকতার। এছাড়া উপস্থিত ছিলেন ষ্টোর কিপার মোঃ রহিম উল্লাহ, সাংবাদিক ইমরান আল মাহমুদ, সাংবাদিক বশরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অভিযানে নেতৃত্ব দেন বিডি ক্লিন উখিয়া টিম লিডার ওমর ফারুক, তিনি জানান, “আমাদের লক্ষ্য পরিচ্ছন্নতা কে শুধু একটি দিনের কাজ নয়, বরং একটি চলমান আন্দোলনে পরিণত করা। স্থানীয় জনগণকে এ কাজে উদ্বুদ্ধ করতে চাই।”

স্থানীয়রা জানান, এর আগে হাসপাতাল ও আশপাশে ময়লা-আবর্জনা জমে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ ছিলো । বিডি ক্লিন টিমের উদ্যোগে এখন এলাকা অনেক বেশি পরিচ্ছন্ন হয়েছে। তারা টিমের কাজকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার কথা জানান।

উল্লেখ্য, বিডি ক্লিন উখিয়া টিম নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে যাচ্ছে। এই কাজ শুধু একটি সামাজিক দায়বদ্ধতা নয়, বরং একটি সচেতনতা আন্দোলন।

পাঠকের মতামত

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer