সভাপতি সাইফুর রহিম শাহীন, সম্পাদক ফারুক আহমেদ
উখিয়া প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন এবং সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের উখিয়া উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশের কক্সবাজার অফিস প্রধান ও স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উখিয়া প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোটগ্রহণ হয়েছে। বাকি নয়টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী মঙ্গলবার বিকেলে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে উখিয়া প্রেস ক্লাবের ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল ইসলাম আজাদ পেয়েছেন ৮ ভোট।
সহ-সভাপতি পদে সর্বাধিক ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এএইচ সেলিম উল্লাহ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ বাচ্চু পেয়েছেন ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির জুশান পেয়েছেন ৬ ভোট এবং কাজী হুমায়ুন কবির বাচ্চু পেয়েছেন ৩ ভোট।
সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিউল আলম পেয়েছেন ৮ ভোট।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফেরদৌস এবং নির্বাহী সদস্য সাঈদ মুহাম্মদ আনোয়ার হোসেন, আমানুল হক বাবুল, মুহাম্মদ নুরুল হক ও রতন কান্তি দে।
নির্বাচনে দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, নির্বাচন কমিশনার কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী এবং উখিয়া প্রেস ক্লাবের সদস্য জসিম উদ্দিন চৌধুরী।
নির্বাচনকে ঘিরে উখিয়া প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

পাঠকের মতামত