ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১০:০৩ এএম

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে প্রতিনিধি দল। ছবি : কালবেলাX
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে প্রতিনিধি দল। ছবি : কালবেলা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) সদস্যসহ ১২ জনের প্রতিনিধি দল।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের (ইউএসসিআইএস) ৮ সদস্য উখিয়ার মধুরছড়াতে আসেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মধুরছড়া ত্যাগ করেন। একই দিনে ফিনল্যান্ডের রাষ্ট্রদূতসহ চার সদস্যের প্রতিনিধিদল বেলা ১১টার দিকে ক্যাম্পে এসে বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্প ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে উখিয়ার মধুরছড়া রিফিউজি প্রসেসিং সেন্টার হাব অফিসে আসেন ইউনাইটেড স্টেটস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস (ইউএসসিআইএস) কেরি লুইস শ্যান্টজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল। তারা রোহিঙ্গাদের স্বাস্থ্যগত, কারিগরি দক্ষতা ও আইনি জটিলতার বিষয়গুলো তদারকি করেন। এ কার্যক্রম আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে।

অপরদিকে একই দিন বেলা ১১টার দিকে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভিয়ের্তার নেতৃত্ব চার সদস্যের প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর, এনজিও ফোরাম, ডব্লিউএফপি আইওএম এনজিও সংস্থার ধারা পরিচালিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত কিছু রোহিঙ্গার সঙ্গে কথা বলেন তিনি

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...