প্রকাশিত: ২৭/০১/২০১৯ ৭:০৫ পিএম , আপডেট: ২৭/০১/২০১৯ ৭:২০ পিএম

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া নিউজ ডটকম :
কক্সবাজারের উখিয়ার ব্যাতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুনদের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) স্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল হাকিম আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী।

জাহাঙ্গীর কবির চৌধুরী উখিয়া ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মানসম্মত শিক্ষার প্রশংসা করে বলেন, ছাত্র-ছাত্রীদের ইংরেজি বক্তব্য দেখে বুঝা যায় তারা কত এগিয়ে। ছোট-ছোট ছেলে মেয়েরা ইংরেজীতে বক্তব্য দিচ্ছে যা দেখে আমি বিমোহিত হয়েছি। উখিয়াকে এগিয়ে নিতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই। এসময় তিনি স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সাহায়তার আশ্বাস দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্কুল পরিচালনা ককমিটির সভাপতি এটিএম রশিদ, কক্সবাজার জেলা কষকলীগের নেতা কাজী আক্তর উদ্দিন টুনু, উপজেলা যুবলীগ নেতা রাসেল উদ্দিন সুজন, স্কুলের প্রতিষ্টাতা সভাপতি নুরুল আলম, সিনিয়র শিক্ষক শীপচন্দ্র মজুমদার, উদ্যোক্তা ও প্রতিষ্টাতা পরিচালক মাহমুদুল হক মাহমুদ, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, কক্সবাজার পাবলিক স্কুলের পরিচালক মোজাম্মেল হক, রাইজিং স্কলার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের পরিচালক ইব্রহীম মোস্তফা প্রমূখ। আরো উপস্থিত ছিলেন- স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer