প্রকাশিত: ২৩/০৩/২০১৭ ১১:০৪ পিএম , আপডেট: ২৩/০৩/২০১৭ ১১:০৫ পিএম

শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর::

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও বাসস্টেশনে সী-লাইন সার্ভিসের ধাক্কায় ৪ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে বর্ণিত ইউনিয়নের ভুতিয়া পাড়া এলাকার সেলিম উদ্দীন প্রকাশ শিমুলের স্ত্রী শাহেনা আক্তার বলে জানা গেছে। ২৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে এ দূর্ঘটনাটি ঘটে দরগাহ গেইটের সামনে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শাহেনা আক্তার রাস্তার এক পাশে দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ঐসময় বেপরোয়া গতিতে আসা সী-লাইন সার্ভিস যার নং কক্সবাজার চ ১১-০০৩৬ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয় এমইউপি কামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। অপরদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুজ্জামান জনগণের সহায়তায় গাড়িটি জব্দ করেছেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার জানান ঘাতক সী-লাইন চালক মাদক দ্রব্য সেবন করে বেপরোয়া গতিতে গাড়িটি চালিয়ে আসছিল। যার কারণে এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে। তারা উক্ত ঘাতক চালকের বিচার দাবী করেন।

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer