প্রকাশিত: ২০/১২/২০১৬ ৯:৪০ পিএম

বার্তা পরিবেশক

“আর্ত মানবতার কল্যাণে আমরা” শ্লোগানে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর একঝাঁক তরুণ সংবাদকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ঈদগাহ রিপোর্টাস সোসাইটি নামক একটি সংগঠন। অসহায়, দুঃস্থ, গরীব শিক্ষার্থীসহ বৃহত্তর ঈদগাহ্ এলাকার ঝঁরে পড়া ও বঞ্চিত শিশুদের কল্যাণে এবং অবহেলিত ঈদগাহ্কে উন্নয়নে দিকে এগিয়ে নেওয়ার মানসিকতা নিয়ে এ সংগঠনটির যাত্রা।এ উপলক্ষে ২০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঈদগাঁও বাজারের এক অভিজাত হোটেলে দৈনিক দৈনন্দিনের সদর প্রতিনিধি এম. শফিউল আলম আজাদের সভাপতিত্বে দৈনিক আলোাকত উখিয়া প্রতিনিধি মিজবাহ্ উদ্দিনের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিটিএন প্রতিনিধি হাফেজ বজলুর। উপস্থিত সদস্যরা ঈদগাঁওর উন্নয়ন ও স্বচ্ছ সাংবাদিকতার উপর স্ব স্ব মতামত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি এম. আবুহেনা সাগর, দৈনিক সকালের কক্সবাজার প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদ, সাউথ বাংলা নিউজের আশফাক উদ্দিনর আরফাত, দৈনিক আপণকন্ঠের প্রতিনিধি নেজাম উদ্দীন, দৈনিক কক্সবাজার বাণীর প্রতিনিধি মুফিজুল ইসলাম মুফি,দৈনিক রূপসীগ্রামের প্রতিনিধি ছরওয়ার সিফা,ঈদগাঁও নিউজের নুরুল আজিম প্রমুখ। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে রূপালী সৈকতের নিজস্ব প্রতিবেদক এম. আবুহেনা সাগরকে সভাপতি, সকালের কক্সবাজারের সদর প্রতিনিধি শাহিদ মোস্তফা শাহিদকে সাধারণ সম্পাদক ও সাউথ বাংলা নিউজের সম্পাদক আশফাক উদ্দীন আরফাতকে সাংগঠনিক সম্পাদক দৈনিক দৈনন্দিন প্রতিনিধি এম শফিউল আলম আজাদকে সম্মানিত সদস্য করে ১১ সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...