প্রকাশিত: ০২/০৩/২০১৭ ৮:৪৬ এএম

আতিকুর রহমান মানিক, কক্সবাজার।

জেলার ২য় বৃহত্তম বানিজ্য কেন্দ্র সদরের ঈদগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। বৃহস্পতিবার ভোররাত ৪ টার দিকে শুরু হওয়া এ অগ্নিকান্ডে বাজারের কেন্দ্রীয় জামে মসজিদের উত্তর পার্শ্বস্হ গলির ৭/৮ টি দোকান আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আলম গার্মেন্ট স্টোর, একতা ফ্যাশন, স্বর্নের দোকান সহ মোট ৭/৮টি ডিপার্টমেন্টাল স্টোর ও স্বর্নের দোকানে ক্ষয়ক্ষতি আনুমানিক ২ কোটি টাকারও বেশি হতে পারে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্হ ব্যবসায়ীরা ক্ষোভের সাথে বলেন, আগুন লাগার সাথে সাথে কক্সবাজার ফায়ার সার্ভিসকে ফোন দেওয়ার পরও দেড় ঘন্টা পরে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপক দল । কিন্তু ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের যৌথ প্রচেষ্টায় সাড়ে পাঁচটার দিকে আগুন সম্পূর্ন নিয়ন্ত্রনে এসেছে।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...