প্রকাশিত: ২৯/০৪/২০১৯ ৬:০৭ পিএম

বরগুনার পাথরঘাটা উপজেলায় ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলা মহাসড়কের কাজীবাড়ি পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, পাথরঘাটা উপজেলার হাতিমপুর এলাকার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল কাজী (৩৫), একই গ্রামের সাদ্দাম ফকির (২৮) ও চরদুয়ানী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হানিফ সিকদার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে পাথরঘাটার ঢাকা মহাসড়কের কাজীবাড়ি পেট্রোল পাম্প সংলগ্ন বায়জিদের দোকানে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ১০ পিচ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ‘আটক করার পর তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...