প্রকাশিত: ১০/০১/২০১৯ ১২:৫৬ পিএম

ডেস্ক রিপোর্ট::
২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বরগুনার বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও তার এক সহযোগীকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরগুনার বেতাগী উপজেলার বদনিখালি খেয়াঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন-বামনা উপজেলার কাটাখালি এলাকার মো. শাহজাহান জোমাদ্দারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাফান জোমাদ্দার আকাশ এবং একই উপজেলার কলাগাছিয়া এলাকার বাসিন্দা মো. তোফায়েল হোসেন তপু।

বরগুনার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ‘গোপন সংবাদে অভিযান চালিয়ে আকাশ ও তপুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি মো. জুবায়ের আদনান অনিক বলেন, ‘বামনা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশকে ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়টি আমি অবগত নই। ঘটনা যদি সত্যি হয়, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...