প্রকাশিত: ২৮/০১/২০২১ ৯:৪৯ পিএম

সিলেটের উপশহর থেকে মহিলা মাদক ব্যবসায়ীকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপশহরের একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম রোকসানা আক্তার। তিনি ইয়াবা সুন্দরী নামে পরিচিত। রোকেয়া জকিগঞ্জ উপজেলার এওলাসার গ্রামের আবদুল হামিদ চৌধুরীর স্ত্রী।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৯ এর একটি দল সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় অভিযান চালায়। এ সময় রোকসানা আক্তার নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র‌্যাব তার কাছ থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে রোকসানাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

পাঠকের মতামত

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer