প্রকাশিত: ১১/০২/২০২১ ৫:০৮ পিএম , আপডেট: ১১/০২/২০২১ ৫:০৯ পিএম

জাহেদ হাসান:
চট্রগ্রাম লোহাগাড়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৫ হাজার ৫ শত পিস ইয়াবাসহ উখিয়া ও টেকনাফের দুই মাদক কারবারী সহ ৩ জনকে আটক করেছে।এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি কাভার্ডভ্যান গাড়ি জব্দ করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারী)দুপুর ১.৫০ মিনিটের সময় লোহাগাড়া
থানার এসআই (নি:)গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৫ হাজার ৫ শত পিস ইয়াবাসহ টেকনাফ শাহ্‌পরীর দ্বীপের মৃত সৈয়দ আহাম্মদ এর ছেলে আব্দুল গফুর ও উখিয়ার কুতুপালং এলাকার মৃত আব্দুল মাবুদের ছেলে মোঃ জাহাঙ্গীর প্রকাশ রফিককে আটক করে।

একইদিন অপর অভিযানে এসআই (নি:)গোলাম কিবরিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ১১.৪৫ মিনিটের সময় একই স্থানে অভিযান চালিয়ে চট্রগ্রাম গামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবাসহ গাড়ির চালক গাজীপুর জেলার জয়দেবপুর থানার বারারুল জামতলার বাচ্চু মিয়ার ছেলে মোঃ তোফাজ্জল হোসেনকে আটক করে,এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যানটি জব্দ করে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে লোহাগাড়া থানায় পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে লোহাগাড়া থানা পুলিশ নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer