প্রকাশিত: ১৩/০৪/২০১৮ ৭:৪৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৩ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উখিয়া নিউজ ডেস্ক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ নয়, শুঁটকি ভর্তা দিয়ে পান্তা খাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) সকালে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একটি অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, একটি বিদ্যুৎকেন্দ্র ও ১৫ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় রংপুরের পীরগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তারা প্রধানমন্ত্রীকে নববর্ষ বরণের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান। তারা জানান, বৈশাকে তারা প্রধানমন্ত্রীকে পান্তা-ইলিশ খাওয়াবেন।

এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, বৈশাখে পান্তা ভাত খেলেও ইলিশ মাছ খাবেন না তিনি। তিনি বলেন, ‘পহেলা বৈশাখে পান্তা ভাত খাবো। তবে ইলিশ মাছ দিয়ে নয়, শুটকি ভর্তা দিয়ে খাবো।’

প্রসঙ্গত, বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা খাওয়ার রেওয়াজ থাকলেও গত দুই বছর ধরে এই দিনটিতে ইলিশ খাওয়াকে নিরুৎসাহিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বছরও তিনি পহেলা বৈশাখের দুই দিন আগে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer