প্রকাশিত: ০৯/০১/২০২০ ১০:৫৪ এএম

rltraকাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোদ হিসেবে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র পাল্টা আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় যখন উদ্বিগ্ন মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্ব। তখন প্রতিশোদের প্রসঙ্গ না টেনে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা কমাতে ইরানের প্রতি শান্তি আলোচনার প্রস্তাব দিলেন।

অথচ এর আগে তিনি হঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরান কোনো মার্কিন স্থাপনায় হামলা চালালে কঠোর জবাব দেয়া হবে। এমনকি তিনি ইরানের ৫২টি স্থাপনা চিহ্নিত করার কথা উল্লেখ করে বলেছিলেন, এটি কোনো হুঁশিয়ারি নয়, হুমকি।

অর্থাৎ ইরান হামলা চালানোর সঙ্গে সঙ্গে মার্কিন বাহিনী তেহরানের ওপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বাস্তবে তার কিছুই করলেন না ট্রাম্প।
হোয়াইট হাউসে বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সেই হামলায় কোনও মার্কিন সেনার মৃত্যু হয়নি।

ন্যুনতম ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় ৮০ মার্কিন সেনা নিহত এবং এটিকে “আমেরিকার গালে থাপ্পড়” বলে মন্তব্য করেছে ইরান।
ইরানকে কখনই পরমাণু শক্তিধর হতে দেবেন না জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যতদিন আমি আমেরিকার প্রেসিডেন্ট থাকব, ইরান ততদিন পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে পারবে না”।

ইরানের নেতৃত্ব এবং সাধারণ মানুষকে সরাসরি বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, “যিনি চান, তার সঙ্গেই শান্তি আলোচনায় প্রস্তত” আমেরিকা।

তিনি বলেন, “ইরানের সাধারণ মানুষ এবং নেতাদের বলছি, আমরা চাই আপনাদের উজ্জ্বল ভবিষ্যত, আপনারা যার দাবিদার”।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer