প্রকাশিত: ০১/০৪/২০২০ ৫:২৪ পিএম

তথ্য প্রযুক্তি, যুদ্ধ কৌশলসহ নানা বিষয়ে বহুদূর এগিয়ে গেছে ইরান। তেহরানের ঘোর বিরোধী দেশগুলোর গবেষকরাই এ কথা স্বীকার করছেন। তবে ইরান যে স্বাস্থ্য সেবায় এতদূর পৌঁছে গেছে তা হয়তো অনেকের অজানাই ছিল। আর সেই অজানাকেই এবার তারা প্রকাশ্যে এনেছে। সম্প্রতি তারা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য ভ্রাম্যমাণ টেস্ট সেন্টার চালু করেছে। এই টেস্ট সেন্টার দেশটির রাস্তায় রাস্তায় ঘুরে সেবা দিচ্ছে।

জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণে ইরানের অবস্থা একেবারে নাজেহাল। দেশটিতে এ ভাইরাসে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তারপরও তারা দমে যায়নি। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় ইরানের চিকিৎসক ও নার্সদের আত্মত্যাগ বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।

এবার তারা মানুষের শরীরে করোনার উপস্থিতি টেস্ট করার জন্য চালু করেছে ভ্রাম্যমাণ টেস্ট সেন্টার। এই কাজে দেশটির সেচ্ছাসেবী সংস্থা বাসিজ এগিয়ে এসেছে। এই উদ্যোগের ফলে ইরানিরা খুব সহজেই করোনা টেস্ট করিয়ে নিতে পারছেন।

সম্প্রতি বাসিজ সংস্থার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সুলেমানির উপস্থিতিতে এই ভ্রাম্যমাণ করোনা টেস্ট সেন্টার উদ্বোধন করা হয়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer