ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/০৭/২০২৫ ৮:৪৯ এএম

রাতের নিস্তব্ধতা, স্মার্ট চালকের আত্মবিশ্বাস, আর প্রাইভেট কারের ভেতরে বিশেষ কায়দায় লুকানো বিপুল পরিমাণ ইয়াবা। তবে শেষ রক্ষা হলো না, চালকের চালাকি ধরে ফেলেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। উদ্ধার হয়েছে ৩০ লাখ টাকা মূল্যের বার্মিজ ইয়াবা, আটক হয়েছেন একজন।

আটককৃত চালকের নাম শহিদুল করিম (৩৭)। তিনি উখিয়া সদরের ফলিয়াপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে।

১২ জুলাই (শনিবার) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট। মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় বিজিবি সদস্যরা উখিয়া থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কারকে সন্দেহ করে থামান। গাড়ি চালক নিজেকে নির্দোষ দাবি করলেও তার কথায় সন্তুষ্ট হননি চৌকস বিজিবি সদস্যরা।

পরবর্তীতে গাড়িটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশিতে বেরিয়ে আসে চমক। ব্যাকডালার ভেতরে সুপরিকল্পিতভাবে লুকানো ছিল ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা। যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান“চালকের কথাবার্তায় অসঙ্গতি থাকায় তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। মাদক নির্মূলে বিজিবির এ ধরণের অভিযান নিয়মিত চলবে।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...