উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৪/০৯/২০২৩ ৫:২৭ পিএম

দকক্সবাজারের উখিয়া থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই আসামির যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আসামিরা হলেন, মো. তারেকুর রহমান ও জসিম উদ্দিন।
রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসটি মামলা নং-১৩৭২/২০২২ শুনানি শেষে কক্সবাজার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এই রায় ঘোষণা দেন। তাদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভাকেট জসিম উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট ফরিদুল আলম।
মামলার নথির সুত্র ধরে জেলা নাজির বেদারুল আলম এই সংবাদ জানিয়েছেন।
তথ্য মতে, ২০২১ সালের ১৯ নভেম্বর উখিয়া কুতুপালং বাজারস্থ এমএসএফ হাসপাতালের পাশে কচুবনিয়া রাস্তার মাথা থেকে ৬০ হাজার ইয়াবাসহ মো. তারেকুর রহমান ও জসিম উদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ (বিজিবি) উখিয়া থানায় মামলা করেন। যার থানা মামলা নং-৬৭/২১, জিআর মামলা নং-৯৬৯/২১। ২০২১ সালের ২৩ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দালিখ করেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (গ) ধারায় সাজা দেন বিচারক। সুত্র সিবিএন

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...