উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০২/২০২৫ ৯:৫৫ এএম

কক্সবাজারের উখিয়ার ইনানীতে স্থানীয় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী শফিরবিল এলাকার এক বসতবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

নিহতের নাম মোহাম্মদ জুনায়েদ (২২)। তিনি জালিয়াপালং ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমের ছেলে।

জানা গেছে, ঘরের কক্ষে গোপনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। পুলিশ জানায়, ব্যক্তিগত কারণে জুনাইদ আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

 

 

ওসি আরিফ হোছাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকের মতামত

তাজমিন হত্যা: কক্সবাজারের সেই রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদ করতে কক্সবাজার থেকে গ্রেপ্তার রিয়াজ ...

রোহিঙ্গা শিবিরগুলোতে প্রতিবছর ৩০ হাজারেরও বেশি শিশুর জন্ম হচ্ছে

এ পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে জোরদার কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ...

রোহিঙ্গা ক্যাম্পে দরপত্রের তথ্য ফাঁস ঘুরে ফিরে একই ঠিকাদার, কমিশন বাণিজ্যের প্রশ্ন

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শেড নির্মাণ, শৌচাগার, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, বিভিন্ন অবকাঠামো উন্নয়ন এবং ত্রাণসামগ্রী ...