উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১০/১১/২০২৬ ৬:০৫ পিএম , আপডেট: ১০/১১/২০২৬ ৬:০৬ পিএম

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননকালে উদগীরিত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত রয়েছে। টানা ১৫ দিন ধরে দুর্ঘটনাস্থল ও গ্যাসের তীব্রতা পর্যবেক্ষণ শেষে টেকনিক্যাল টিম ও ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি সাময়িক কোনো পকেট গ্যাস নয়; বরং এর নিচে রয়েছে একটি বড় রিজার্ভার বা গ্যাসের আধার।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্সের ৯ সদস্যের প্রতিনিধি দল।

এসময় প্রতিনিধি দলটির প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম ) কর্মকর্তা হাওলাদার রফিকুল ইসলাম জানান, ‘টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্যাসটির স্থায়িত্ব ও ধারণক্ষমতা যাচাই করা।’

তিনি বলেন, ‘যেহেতু একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ বজায় রয়েছে, তাই এই মুহূর্তে অনিয়ন্ত্রিতভাবে গ্যাস জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। প্রথম অগ্রাধিকার হিসেবে এখন জরুরিভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নিরাপত্তা নিশ্চিত করতে কূপটি সফলভাবে নিয়ন্ত্রণ করার পরই ভূতাত্ত্বিক জরিপ ও বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হয়। তারপর ১৫ দিনের পর্বেক্ষণে রাখে বিশেষজ্ঞ দল।

পাঠকের মতামত

সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস ...

দৈনিক সমকালের প্রতিবেদনউখিয়া সংরক্ষিত বনে প্রশাসনের বাজার, জানে না বন বিভাগ

ইব্রাহিম খলিল মামুন, কক্সবাজার:: কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং বাজার থেকে দক্ষিণ দিকে এক কিলোমিটার ভেতরে ...

রোহিঙ্গা ক্যাম্পে বাজার নিয়ে আ/ধি/প/ত্য বিস্তারকে কেন্দ্র করেই বিএনপি নেতাকে মা/র/ধ/র

রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাজারের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ...