আগুনে পুড়ছে হ্নীলা বাস ষ্টেশনের ১টি মার্কেট!
কক্সবাজারের টেকনাফের হ্নীলার নিউ জামাল মার্কেট আগুনে জ্বলছে। ব্যবসায়ীরা মনে করছেন আগুনে ওই মার্কেটের দোকানদারদের ...

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সৈকতের ইনানী-পাটুয়ারটেক অংশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬ টার দিকে মরদেহটি দেখতে পেয়ে পুলিশ’কে খবর দেয় স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার আওতাধীন ইনানী পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ দুর্জয় সরকার।
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ‘
আনুমানিক ৩০ বছর বয়সী ঐ যুবকের পরনে কোনো কাপড় ছিলো না, তবে মুখে তিনটি ক্ষত চিহ্ন দেখা গেছে বলে উল্লেখ করেন দুর্জয়।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, ‘সৈকতের বালিয়াড়িতে লাশটা পড়ে থাকতে দেখেছি। এলাকার লোকজনের কল পেয়ে পুলিশ এসেছে, ভাটার টানে সম্ভবত সেটি সাগর থেকে এখানে ভেসে আসছে।’
দুর্জয় জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।
পাঠকের মতামত