প্রকাশিত: ০৬/০৫/২০২১ ৯:৩৬ এএম

ইতালিতে একদিনে তিন প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। বুধবার (৫ মে) মারা যাওয়া তিন বাংলাদেশি হলেন শাহারুল আলম সাগর (২৮), মো. গোলাম মোস্তফা মিয়া (৫৫) ও মো. ছিদ্দিক (৪৬)। তিন বাংলাদেশির মধ্যে দুইজন করোনায় ও ছিদ্দিক নামের অপর এক বাংলাদেশি ব্রেন স্টোকে মারা যান।

তিন বাংলাদেশির মধ্যে সাগরের বন্ধুর বরাত দিয়ে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ইতালি প্রবাসী জানান, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন সাগর। পরে হাসপাতালে ভর্তির হলে পরীক্ষায় করোনা শনাক্ত হয়। দীর্ঘ ১৭ দিন চিকিৎসার পর না ফেরার দেশে চলে যান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাগরের মরদেহ হাসপাতালে ছিল।

ইতালি প্রবাসী সোহাগ খান জানান, ভেনিসে বসবাসরত প্রবাসী বাংলাদেশি গোলাম মোস্তফা স্থানীয় সময় দুপুর ১২টায় ভেনিসের মেসত্রে আনজেলো হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যায়।

অপরদিকে রোমে বসবাসরত মো. ছিদ্দিক স্থানীয় সময় বেলা ১১টায় ব্রেন স্টোকে মৃত্যুবরণ করেন। তিন রেমিটেন্স যোদ্ধার মৃত্যুতে ইতালি প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, সাগরের বাড়ি কুমিল্লা, গোলাম মোস্তফার বাড়ি কিশোরগঞ্জ ও মো. ছিদ্দিকের বাড়ি নরসিংদী জেলার রায়পুর থানায়। এদিকে তিন দিন আগে ইতালির উত্তর পালেরমোতে বসবাসকারী সেকেন আলি (ইউসুফ) নামে আরেক বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer