প্রকাশিত: ০৪/১১/২০২১ ১২:৪২ পিএম
Single Page Top

নরসিংদীর আলোকবালী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকালে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সকাল ৬টার দিকে মেম্বার প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকদের মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হল – আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের আশরাফুল (২০), আমির হোসেন (৫০) খুশু বেগম (৫৫)। এ ঘটনায় টেটাবিদ্ধ ২৫ জন আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। তিনি জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে।

আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মতিন বলেন, আমি এবার নির্বাচন করছি না। আবু খায়ের এবং রিপন মোল্লা এই দুইজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন এই ওয়ার্ডে। আজ সকালে দলবল নিয়ে রিপনের সমর্থকরা হামলা করে মোরগ প্রতীকের আবু খায়েরের সমর্থকদের ওপর।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আহত বেশ কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে রেখে বাকিদের ঢাকায় পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer