প্রকাশিত: ১৭/১০/২০২১ ৯:৫১ এএম
Single Page Top

আসন্ন আসিয়ান সম্মেলন থেকে মিয়ানমারের জান্তা প্রধানের নাম বাদ দেয়া হয়েছে। দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের ৩৮ ও ৩৯তম শীর্ষ সম্মেলনে মিয়ানমারের সেনাশাসক সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রতিনিধিত্ব করতে পারবেন না।

গ্রুপটি শনিবার বলেছে, দেশটিতে রক্তাক্ত সংঘাত বন্ধে সামরিক সরকারের ব্যর্থতায় উদ্বেগ জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস (আসিয়ান) দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে শুক্রবার গভীর রাতে সিদ্ধান্ত নেয়া হয় যে, ২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য শীর্ষ সম্মেলনে জান্তা প্রধান মিন অং হ্লাইংকে আমন্ত্রণ জানানো হবে না।

এক বিবৃতিতে শনিবার আসিয়ানের বর্তমান চেয়ারম্যান ব্রুনেইয়ের পররাষ্ট্রমন্ত্রী এরিওয়ান ইউসুফ এ কথা জানান।

তবে জান্তা প্রধানের পরিবর্তে একজন আমলা জোটের শীর্ষ বৈঠকে মিয়ানমারের প্রতিনিধিত্ব করবেন।

পাঠকের মতামত

Single Page Bottom

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...
Single Page Footer