প্রকাশিত: ১০/০৭/২০১৯ ৮:০১ এএম , আপডেট: ১০/০৭/২০১৯ ৮:০১ এএম
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরনার্থী শিবিরে টানা প্রবল বর্ষণ ও ভূমিধসের আশঙ্কায় রোহিঙ্গাদের স্বপ্ন বর্ষায় ভেসে যেতে পারে না- বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

৯ জুলাই মঙ্গলবার এক টুইট বার্তায় কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রবল বর্ষণে ভূমিধসের আশঙ্কায় তিনি এ মন্তব্য করেন।

আন্তোনিও গুতেরেস টুইট বার্তায় বলেন, গত বছরের জুলাই মাসে ঢাকা সফরে গিয়ে তিনি কপবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুর্ভোগের মর্মান্তিক কাহিনী শুনেছিলেন। এ বছর তাদের আশ্রয়স্থলটি আবারও বর্ষা মৌসুমের শুরুতে বড় হুমকির মুখে পড়েছে। রোহিঙ্গাদের স্বপ্ন বর্ষায় ভেসে যেতে পারে না।

এদিকে ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, অতিবর্ষণে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় রয়েছে রোহিঙ্গা শিশুরা।

এক বিবৃতিতে বাংলাদেশে সংস্থাটির প্রতিনিধি আলিয়ান বালানডি ডোমসামের বরাতে বলা হয়েছে, কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে শিশুরা প্রবল বর্ষণে বন্যা এবং ভূমিধসের আশঙ্কার মধ্যে রয়েছে। এরই মধ্যে চার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা ক্যাম্প শুধু নয়, কক্সবাজার এলাকার স্থানীয় অধিবাসীরাও একই ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে প্রায় পাঁচ লাখ শিশুর জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। এ জন্য ১৫২ দশমিক ৫ মিলিয়ন ডলার সাহায্যের আবেদন জানানো হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer