প্রকাশিত: ১৪/০৩/২০২০ ৮:০৩ পিএম

ঢাকা : ইতালির রোম থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশিকে প্রয়োজনে সরকারি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বর্তমানে তাদের আশকোনা হজক্যাম্পে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

তবে, ইতালি থেকে আগতরা হজ ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করে কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেখানে সেনা সদস্যও মোতায়েন করা হয়।

পরিবার, স্বজন সর্বোপরি দেশের মানুষের স্বার্থে বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানানো হলেও সদ্য ইতালি ফেরত ১৪২ জন সরকারি নির্দেশনা মেনে চলতে অস্বীকৃতি জানায়। পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে নেয়া হলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাসদস্য।

দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটিতে থাকা ১৪২ জনের শরীরে প্রাথমিকভাবে করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে পরীক্ষা নিরীক্ষার পর তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানিয়েছে আইইডিসিআর।

আইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, হোম কোয়ারেন্টাইন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পাশাপাশিই হবে। যদি এদেরকে আমরা তথ্য সংগ্রহের পর দেখি যে তারা বাড়িতে গিয়ে সেল্ফ কোয়ারেন্টাইন করতে পারবে, তাহলে তারা বাড়িতে যাবে। এদের মধ্যে কারো সেল্ফ কোয়ারেন্টাইনে যদি সমস্যা হয় তাহলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করা হবে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরে জরুরি সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, ইতালি ফেরত প্রত্যেককেই সরকারি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক।

মন্ত্রী বলেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখে তাদের আমরা হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেবো। এটিই আমাদের সিদ্ধান্ত। আমাদের তো রাখতেও কষ্ট হয়ে যাচ্ছে। যারা বাইরে থেকে আসছে তারা তো মারমুখী, তারা তো থাকবে না। যে ব্যবস্থা দুইমাস যাবৎ আমরা নিয়েছি সেটা তো আর কোনো দেশ নেয়নি।

করোনা ছোবলে টালমাটাল ইতালিতে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সবশেষ শুক্রবার একদিনেই মৃতের সংখ্যা আড়াইশ ছাড়িয়েছে।

পাঠকের মতামত

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...