প্রকাশিত: ২১/১১/২০২০ ৮:৪৪ পিএম

শনিবার বাদ আসর আড়াইবড়ি কামিল মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে দরবার শরীফ মসজিদ সংলগ্ন বাবা ও দাদার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টায় মরহুমের লাশ ঢাকা থেকে কসবা আড়াইবাড়ি পৌঁছে। এসময় লাশবাহী গাড়ি মরহুমের প্রিয় ক্যাম্পাস মাদরাসা মাঠে রাখা হয়। প্রিয় আল্লামাকে এক নজর দেখতে ভিড় জমায় হাজার হাজার ভক্তরা। এসময় শোকাহত জনতার আল্লাহু আকবর ধ্বনি ও কান্নায় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

বাদ আসর জানাজা হলেও যোহরের আগে থেকেই কানায় কানায় ভরে যায় মাদরাসা ময়দান। মাঠে জায়গা সংকুলান না হওয়ায় মসজিদ, পাশের ফসলের মাঠ, মাদরাসার প্রতিটি কক্ষ, ছাদ ও রাস্তাঘাটসহ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে মানুষ জানাজায় অংশ নেন।

জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে হাফেজ মাওলানা আব্দুস সোবহান।

জানাজা-পূর্ব বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান, প্রখ্যাত আলেমে দীন আল্লামা কামালুদ্দিন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী, সোনাকান্দার পীর মাওলানা মাহমুদুল হাসান, নাগাইশের পীর মাওলানা মোস্তাক ফয়েজী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউছার জীবন ও কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল প্রমুখ।

উল্লেখ্য, উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা গোলাম সারোয়ার সাঈদী কিছু দিন আগে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে ওই হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ছিলেন উপমহাদের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। মাহফিল, সভা, সমাবেশ ও ইউটিউবে তার যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ বক্তব্য সমাজের সকলস্তরের মানুষের হৃদয়কে দারুণভাবে আকৃষ্ট করত।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...
Single Page Footer