প্রকাশিত: ০২/০২/২০১৯ ৭:৩২ এএম

কায়সার হামিদ মানিক,উখিয়া:
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫নং ক্যাম্পে মালয়েশিয়া ও ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হাসপাতাল উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার এইচ ই নুর আশিকিন মোহ্ড তাইব বলেছেন, মিয়ানমার সামরিক জান্তার কবল থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে উখিয়া টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আর্ত মানবতার সেবায় পাশে থাকবে মালয়েশিয়া সরকার।
শুক্রবার সকাল ১০ টায় মালয়েশিয়ান হাইকমিশনার নবনির্মিত হাসপাতালে আসলে স্থানীয় এনজিও সংস্থা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধী সমাজ তাকে ফুলের শুভেচ্ছা জানান। পরে হেল্থ কেয়ার সেন্টার কর্তৃক আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ২০১৭ সালের ২৫ আগষ্টের পরে রোহিঙ্গারা যখন এদেশে পালিয়ে এসে ছড়িয়ে ছিটিয়ে আশ্রয় নেওয়া তখন রোহিঙ্গাদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদের শারীরিক অবস্থা চরম অবনতি উত্তরণের জন্য এগিয়ে আসে মালয়েশিয়া সরকারের চিকিৎসক প্রতিনিধি দল। তারা বিভিন্ন ক্যাম্পে ব্যাপক পরিশ্রম করে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রদান করেছে। এদের পাশাপাশি অন্যান্যরাও স্বাস্থ্য সেবা দিয়ে থাকলেও মালয়েশিয়ান চিকিৎসক প্রতিনিধি দলের উন্নত চিকিৎসা ব্যবস্থা রোহিঙ্গাদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। মালয়েশিয়ান হাইকমিশনার আরো বলেন, এখানে আরো ২টি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। রোহিঙ্গারা যতদিন এখানে অবস্থান করবে ততদিন বাংলাদেশের পাশে থেকে রোহিঙ্গাদের সব ধরনের সার্বিক সহায়তা প্রদান করবে মালয়েশিয়ান সরকার।
এসময় বক্তব্য রাখেন, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাষ্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান, পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রকল্প ও গবেষণা বিভাগীয় প্রধান ডা: ওমর শরীফ ইবনে হাসান, সহযোগী অধ্যাপক হানাফি রামলি, ফিল্ড কোর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম সোহাগ, ইন্টারনাল অডিট অফিসার মোঃ আরমান হোসাইন, স্থানীয় হাসপাতাল প্রতিষ্ঠায় বিশেষ উদ্যোগী আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, রনজিত হালদার।

পাঠকের মতামত

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...
Single Page Footer