প্রকাশিত: ০৮/০৫/২০২০ ৩:৪২ এএম

বাংলাদেশের জলসীমায় প্রবেশকারী প্রায় ৩০০ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। বুধবার (৬ মে) দিবাগত রাতে ধরা পড়ার পর বৃহস্পতিবার (৭ মে) তাদের ভাসানচরে পাঠানো হয়। এর আগে গত ৩ মে প্রথম দফায় ৩০ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

সূত্রটি জানায়, ২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণে রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে পালিয়ে আসেন, তখন আমরা মানবিক কারণে তাদের জায়গা দিয়েছি। উন্নয়নশীল দেশ হিসেবে আমরা সীমা অতিক্রম করে গেছি; নতুন কাউকে আমরা নিতে রাজি নই।’

তিনি বলেন, ‘আমাদের জলসীমায় কেউ যদি ঢুকে পড়েন, তবে হয়তো তাদের আশ্রয় দিতে পারি এবং সেটি হবে ভাসানচরে।’

উল্লেখ্য, গত মাসে একটি রোহিঙ্গা দল মালয়েশিয়ার উদ্দেশে রওনা দিয়ে সেখানে যেতে ব্যর্থ হয়ে ফিরে আসেন। পরে বাংলাদেশ ৩৯২ জনকে আশ্রয় দেয়। এরপর বঙ্গোপসাগরে ভাসমান আরেকটি জাহাজে প্রায় ৫০০ রোহিঙ্গাকে জাতিসংঘ ও অন্যান্য কয়েকটি দেশ আশ্রয় দেওয়ার অনুরোধ জানালে সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বাংলাদেশ। এই পরিস্থিতির মধ্যে দ্বিতীয় দফায় এই রোহিঙ্গাদের গ্রহণ করতে হলো বাংলাদেশকে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...