ওবাইদুল হক চৌধুরী, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৬/০২/২০২৬ ৪:৩৮ পিএম

নাফ নদী এলাকায় মাছ শিকারে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশের অভিযোগে আটক ৭৩ জন বাঙালি জেলেকে অবশেষে মুক্তি দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে নাফ নদী এলাকায় মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে সীমান্ত অতিক্রম করলে তাদেরকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন Arakan Army আটক করে। পরবর্তীতে তাদের সংগঠনটির নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে সেখানে আটকে রাখা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে মানবিক দৃষ্টিকোণকে অগ্রাধিকার দিয়ে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনী সমন্বিত উদ্যোগ গ্রহণ করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঊর্ধ্বতন পর্যায়ে ধারাবাহিক যোগাযোগ, সমন্বয় ও মধ্যস্থতামূলক প্রচেষ্টার মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়।

এরই ধারাবাহিকতায় আজ (১৬ ফেব্রুয়ারি ২০২৬) প্রথম ধাপে মোট ৭৩ জন জেলেকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি প্রদান ও হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। স্থানীয় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ইতোমধ্যে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

এ উদ্যোগের ফলে আটক জেলেদের পরিবার-পরিজনের মাঝে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে পবিত্র রমজানের পূর্বে তাদের মুক্তি মানবিক দৃষ্টিকোণ থেকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

অবশিষ্ট আটক জেলেদের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer