প্রকাশিত: ২২/১০/২০১৯ ১১:৫৫ এএম

কানাডার সাধারণ নির্বাচনে আবারও জয়ের পথে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। কমিশন অবশ্য বলছে- সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না দলটি।

দেশটির জাতীয় টেলিভিশন- সিবিসি’র তথ্য অনুসারে, পূর্বাঞ্চলে বেশ কিছু আসন খুইয়েছে ক্ষমতাসীনরা। অবশ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত পার্লামেন্টের সবচেয়ে বেশি আসনে তারাই জয় পেয়েছে। এখনো অনেক ভোট গণনা বাকি। আনুষ্ঠানিক ফল ঘোষণার পরই জানা যাবে, কোন দলের ভাগ্যে জুটেছে কয়টি আসন।

গণমাধ্যমগুলোর পূর্বাভাস বলছে, দ্বিতীয় দফায় ক্ষমতার আসার জন্য জোট সরকার গঠন করতে পারে ট্রুডোর দল। সেক্ষেত্রে, তাদের প্রথম পছন্দ থাকবে ভারতীয় বংশোদ্ভুত জগমিৎ সিং- এর ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি- NDP অথবা গ্রিন পার্টি। কানাডিয়ান পার্লামেন্টের ৩৩৮টি আসনের জন্য লড়েছে ৬টি রাজনৈতিক দল। সরকার গঠনের জন্য প্রয়োজন কমপক্ষে ১৭০ আসন।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer