প্রকাশিত: ১৭/০৮/২০২১ ৮:৩০ এএম

তালেবানরা আফগানিস্তান দখল করে নেওয়ার পর দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠছে লাখ লাখ আফগান। তারা বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার জন্য কাবুল বিমানবন্দরে ভিড় করেছে। তাদের ভিড় এতোটাই বেশি যে অন্যান্য দেশের কর্মকর্তা ও কর্মচারীদের সরিয়ে নেওয়া কার্যক্রম ব্যহত হচ্ছে।

রানওয়েতে বিমান নামারই সুযোগ পাচ্ছে না। বিমান নামলেও সেটাকে উড্ডয়নের সুযোগ দেওয়া হচ্ছে না। মৌমাছির মতো চারদিক দিয়ে ঘিরে ধরছে। এমন ছবি ও ভিডিও গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এমন সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন সাময়িক সময়ের জন্য আফগান শরণার্থীদের আশ্রয় দিতে।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত ও ব্যথিত হৃদয় নিয়ে বিশ্ব আফগানিস্তানের পরিস্থিতি অবলোকন করছে। এমন সময়ে আমি জোর আহ্বান জানাচ্ছি বিশ্বের বিভিন্ন দেশের প্রতি, তারা যেন আফগান শরণার্থীদের আশ্রয় দেয় এবং তাদের যেন নির্বাসিত না করে। আফগানরা প্রজন্ম ধরে রক্তক্ষয়ী যুদ্ধ ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এখন সময় তাদের পাশে দাঁড়ানোর। তাদের প্রতি সহমর্মিতা দেখানোর।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer