প্রকাশিত: ১০/১০/২০২০ ৭:৫১ এএম

ইমরুল কায়েস :
কক্সবাজারে আত্মস্বীকৃত ও আত্মসমর্পণকারী ৫ শীর্ষ ইয়াবা কারবারী জামিনে মুক্ত হয়েছেন। উচ্চ আদালত থেকে জামিন পেয়ে শুক্রবার ঐ ৫ শীর্ষ ইয়াবা ব্যাবসায়ী এলাকায় ফিরে এসেছেন। জামিনে মুক্ত হওয়া ইয়াবা ব্যবসায়ীরা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত শীর্ষ ইয়াবা ব্যবসায়ী টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার মৃত হাজী আবুল কাশেম’র পুত্র নুরুল হুদা মেম্বার (৩৮) ও তার ভাই নুরুল কবির, টেকনাফের সাবরাং মুন্ডার ডেইলের মোঃ হোসাইনের পুত্র মঞ্জুর আলী (৩৫), হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত রশিদ আহম্মদের পত্র মাহবুব আলম (৩৬) এবং নাইট্যং পাড়ার মৃত আবদুল খালেক’র পুত্র মোঃ ইউনুছ (৪৮)। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি কক্সবাজারের টেকনাফে ১০২ ইয়াবা কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিলো। এ সময় তারা সাড়ে ৩ লাখ ইয়াবা, ৩০টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি জমা দেন তারা। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে ১০১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। একজনের কারাগেরে বন্দি অবস্থায় মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer