প্রকাশিত: ২৩/০২/২০১৯ ৬:০৪ পিএম

নিউজ ডেস্ক
দেশে আশ্রিত ১২ লাখের মধ্যে আট লাখ রোহিঙ্গাকে রাখাইনে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, মিয়ানমার রোহিঙ্গা ফেরত নিতে রাজি থাকলেও সঠিক পরিবেশ তৈরি করতে পারেনি। তবে শিগগিরই নিরাপদ রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার দুপুরে সিলেট নগরীর মিরাবাজারের মডেল হাই স্কুলে মন্ত্রীর এক সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জার্মান সাংবাদিকদের ওপর রোহিঙ্গাদের হামলা ‘দুঃখজনক’ উল্লেখ করে মন্ত্রী বলেন, রোহিঙ্গারা নাগরিকত্বহীন জাতি হওয়ায় এতো উগ্র।

এর আগে সিলেট মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে মন্ত্রী বলেন, শিগগিরই সিলেটকে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে। সরকারের অনুমোদন পেয়ে আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে। ফলে নগরীতে ফ্রি ওয়াই-ফাই সেবা দেয়া হবে। ছেলে-মেয়েরা যেখানেই যাবে, সেখানে ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করতে পারবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল সিটি বাস্তবায়ন হলে সব হাসপাতালে তথ্য পাওয়া সহজলভ্য হবে। হাসপাতালে কী ধরনের সেবা পাওয়া যায়, কতটি সিট খালি আছে সব তথ্য পাওয়া যাবে।

মডেল হাই স্কুলের পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, এনজিও সংস্থা সীমান্তিকের চিফ পেট্রন ড. আহমদ আল কবীর।

এর আগে সকাল ১০টায় শাহজালাল স্কুলে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা গুণগত শিক্ষা ও প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হলে তারা দেশের দ্রুত উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তারা চাকরির অপেক্ষা না করে চাকরির সুযোগ দেবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দেশকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত করতে চায়। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে দেশ মাদক, সন্ত্রাস ও দুর্নীতি থেকে মুক্ত হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কমিউনিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদসহ নেতারা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...